ফরিদপুরের নগরকান্দায় ৯টি ইউনিয়নে কর্মরত গ্রাম-পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাই‌কেল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আ‌য়োজ‌নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এলজিএসপি ৩ প্রকল্পের আওতায় সোমবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প‌রিষদ চত্ত‌্বরে ৮৮ জন গ্রাম-পু‌লি‌শের মা‌ঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

বাইসাইকেল বিতরন করেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ উপ‌স্থিত ছি‌লেন।