সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সুস্থ জীবন” “সকলের হাত পরিচ্ছন্ন থাক” এই স্লোগানে জাতীয় স্যানিটিশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ পালিত হয়।

এই উপলক্ষে  রবিবার (২৯অক্টবর) সকালে  র‍্যালী, আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালীটি  উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান সড়ক হয়ে উপজেলা  পরিষদের সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হাতিয়ার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বার্হী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ার, উপজেলা সমাজ সেবা কর্মকর্মতা কাজী মো: ইমরান হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মো:ইমদাদ হোসাইন প্রমুখ।

এছাড়া  বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী, এনজিও সদস্য, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা  প্রশাসনের কার্যালয়ের নিচে  কিভাবে হাত পরিস্কার রাখতে হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দেখানো হয়।