কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল  মাসুদ (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সে দৌলতপুর উপজেলার যুব দলের যুগ্ম আহ্বায়ক ।

বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কল্যানপুর বটতলা এলাকায় একটি ডিম পরিবহন করা শ্যালো ইঞ্জিন চালিতো গাড়ির সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষে আহত হয় মাসুদ।পরে তারে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধিন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত মাসুদ উপজেলার হোগলবাড়িয়া় ইউনিয়নের কল্যানপুর এলাকার খলিল মন্ডলের ছেলে।

এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, কল্যাণপুর বটতলা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ডিমবাহি একটি নসিমন ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মাসুদ গুরুতর আহত হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে শ্যালো ইঞ্জিন চালিত ডিমবাহি গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।