সবাইকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
শুক্রবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গার টাবনী বাজারে বানা ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মো. ইমাম হোসেন মিলুর স্মরণে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বানা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এ স্মরণ সভার আয়োজন করে।
তিনি বলেন, আমাদেরকে আরও বেশি করে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে।
বানা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য দেন, দৈনিক ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা,

কেন্দ্রীয় আ. লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান মিয়া জিল্লু, পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম মিজানুর রহমান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, সাবেক ছাত্রনেতা মোমিনুর রহমান সবুজ, বানা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হান্নান বিশ্বাস, বানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাকিব হাসান প্রমুখ।
এসময় উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম রানা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুজ্জামান কদরসহ স্থানীয় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।