নিয়মিত আইন শৃঙ্খলা ডিউটি পালনের পাশাপাশি সামাজিক অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান। দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ব্যুরো প্রধান মুন্সী সাদেকুর রহমান শাহীনের এক প্রশ্নের জবাবে আনিচুর রহমান বলেন, আইন শৃঙ্খলার দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের সামাজিক কিছু দায়িত্ব রয়েছে, এরই অংশ হিসাবে আমি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তবে, কোন লাভজনক বা অপরাধ আশ্রয় প্রশ্রয় পায় এমন কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করি না।

উল্লেখ্য, আজ রবিবার (৮ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ সদর থানাধীন পাবলিক হল মোড়ের সোয়ান এ. কাইয়ুম প্লাজার নীচতলায় (গিফট জোন) নামক শপিং মলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন অনুষ্ঠানের দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর তিনি সকলকে নিয়ে ফিতা কেটে গিফট জোনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অফিসার ইনচার্জ গিফট জোনের বিভিন্ন পণ্য সামগ্রী পর্যবেক্ষণ করেন। এরপর তিনি পণ্যের গুনগত মান সঠিক রাখা সহ ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার পরামর্শ প্রদান করেন।

 

জানা যায় এর পূর্বে গত শনিবার ৭ অক্টোবর গিফট জোনের স্বত্বাধিকারী থানায় এসে অফিসার ইনচার্জকে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পত্র দিয়ে বিনীতভাবে অনুরোধ করেন।

 

অপর দিকে অনুষ্ঠান শেষে গিফট জোনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ আনিচুর রহমানকে শত ব্যস্ততা উপেক্ষা করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।