আলোর মতো ব্যাপ্ত অন্তরাত্না নিয়ে

জন্মেছিলে তুমি।

তোমার অবিস্মরণীয় সংগ্রাম ও কল্যাণ বৃতে,

আশার স্পন্দন জেগে ছিল এই বাংলায়-

বাঙালি বহু যুগের দুঃখ-লাঞ্ছনা, পরাধীনতা থেকে

পেয়ে ছিল মুক্তি;

স্বাধীন বাংলাদেশের

আজিকার ইতিহাস

নতুন সময় তীরে সার্বভৌম সত্যের মতন

লিখে দিয়ে চলে গেছ।

অমরন ও তুমি-

কোনো অন্তহীন অমেয় সময় ছিল না

তোমার হাতে,

তবু

মানুষের মনেদীপ্ত হয়ে আছো,

থাকবে চিরকাল।