,মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবারঃ ফরিদপুরের মধুখালী বাজারের মির্জা মোজাফ্ফার মার্কেটের  নাগ টেলিকম মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

মধুখালী বাজার ও দোকান মালিক সুত্রে জানা গেছে  ১৩ সেপ্টেম্বর বুধবার রাত ৯টায় যথারিতি দোকান বন্ধ  করে চলে যান দোকানের মালিক মুকুন্দ নাথ নাগ। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল  সাড়ে ৮টায় পাশের দোকানের কর্মচারী  দোকান খুলতে গেলে দেখতে পান দোকানের তালা খোলা ও শাটার ভাঙ্গা।

সাথে সাথে নাগ টেলিকমের মালিক মুকুন্দ নাথ নাগকে মোবাইলে জানালে তিনি তার মোবাইলে দেখতে পান তার দোকান চুরি হয়েছে। ২০০টি মোবাইল চুরি হয়েছে বলে জানান দোকান মালিক মুকুন্দ নাথ নাগ যার বাজার  মুল্য প্রায় ৫০লক্ষ টাকা। এ ঘটনায় মধুখালী বাজার পাহারাদারদের থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

 

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান মধুখালী বাজারে চুরির ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। দোকানে ব্যবহৃত সিসি ক্যামেরার মেমোরী কার্ড থানায় নিয়ে এসেছি। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এখন পর্যন্ত দোকান মালিক কোন লিখিত অভিযোগ করেন নি।