নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায়  তমরউদ্দি বাজারে অভিযান চালিয়ে অবৈধ পলিথিন ব্যাবসায়ী কে  ৫ হাজার টাকা  অর্থদন্ড  এবং ৯৬০ কেজি পলিথিন জব্দ  করেছেন  ভ্রাম্যমাণ আদালত।  যার বর্তমান বাজার মূল্য আনুমানিক  ১ লক্ষ  ৯২ হাজার টাকা

বুধবার (০৭  সেপ্টেম্বর ) দুপুর ২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুরাইয়া আক্তার লাকীর  নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় হাতিয়ার কোস্ট গার্ডের গোপন সংবাদ এর ভিত্তিতে হাতিয়া উপজেলার  তমরউদ্দি  বাজারস্থ  পলিথিন ব্যাবসায়ীর  সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন বিক্রি   অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানে অবৈধ পলিথিন বিক্রি  প্রমাণ পাওয়ায় দোকানের  মালিক নকুল সাহা  কে ৫ হাজার টাকা জরিমনা ও  ৯৬০ কেজি পলিথিন জব্দ করা  হয়। এবং জব্দ কৃত পলিথিন বর্তমান আনুমানিক  বাজার মূল্য  ১  লক্ষ ৯২ হাজার টাকা ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা   সুরাইয়া আক্তার লাকী  জানান, এ সময় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ধারা নকুল সাহাকে  ৫  হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা পলিথিন জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, হাতিয়া কোস্ট গার্ডের একটি দল । জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।