পাবনার চাটমোহরে বুধবার(৭ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল  ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন  চাটমোহর পৌরসদরের আফ্রাত পাড়া মহল্লার মৃত আজিজুর রহমান ডোমন এর ছেলে সিদ্দিকুর রহমান(৬০)ও তার দুই ছেলে শিমুল হোসেন(৩৫), শিবলু হোসেন(২৬) ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর  সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সজীব শাহরিন ও  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলামের  নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও  ২৫ পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করা হয় ।  আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।