বরগুনা জেলার আমতলী থানার মানিকঝুড়ি এলাকা হতে মাদক মামলায় ০১ (এক) বছরের সাজাপ্রাপ্তসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জসিম হাওলাদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল।
র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ৮ আগষ্ঠ রাতে গোপন সংবাদের  ভিত্তিত্বে  আমতলী সদর ইউনিয়নের  মানিকঝুড়ি গ্রাম থেকে  (০৪ টি) মামলায় সাঁজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী  মোঃ জসিম হাওলাদারকে গ্রেফতার করেন।