শোকাবহ আগস্ট উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে ।
এর অংশ হিসেবে আজ বেলা এগারোটায় ফরিদপুর শহরের  আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে  নবনির্মিত  আওয়ামী লীগের  দলীয় কার্যালয়ে  কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারন কর্মসূচি পালন করা হয় ।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।