কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দোকান  ঘরের  কাজ করতে গিয়ে বিদ‍্যূৎ স্পৃষ্টে আঃ ছালাম(৩৫) নামের এক কাঠ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৩১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে সগা এরোটার দিকে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারে এই দূর্ঘটনা ঘটে। মৃত  ব্যক্তি চর ভুরুঙ্গামারী  ইউনিয়নের ভেল্লীকুড়ি এলাকার জহির উদ্দিনের পুত্র।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন স্থানীয়দের প্রতক্ষ ব্যাক্তিদের বড়াত দিয়ে বলেন সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে চর ভূরুঙ্গামারী নতুন হাট বাজারের একটি দোকান ঘরের টিন লাগাতে যায় কাঠ মিস্ত্রি আব্দুস ছালাম। এসময় ঘরের চালে উঠতে গেলে হঠাৎ বিদ‍্যূতের তারের স্পর্শ লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পাশের লোকজন তাকে আহত অবস্থায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব‍্যরত চিকিৎসক ওই রোগীর পরীক্ষা নীরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্হ‍্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন ওই রোগী হাসপাতালে আনার পথেই মৃত‍্য হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন,প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি পরিবারের  কাছে হস্তান্তর করা হয়েছে।