ফরিদপুরের ভাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে  ১,৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর  জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম গতকাল বিকেল  ৫:৩০ মিনিটে  অভিযান পরিচালনা করে ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামের জনৈক
 মোঃ আক্তার মুন্সীর বসত বাড়ির পিছনে পাকা রাস্তার উপর হতে মোঃ নজরুল ফকির (৩৭), পিতা-মৃত এসকেন ফকির, সাং- আজিমনগর, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুরকে এক হাজার পাঁচশত দশ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
 এ ব‍্যাপারে ভাঙ্গা থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার নং- ৫৮,তারিখ-২৭-০৭-২০২৩।