ফরিদপুরের ভাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে গতকাল রাত ১০:৩০ মিনিটে   উপজেলার সোনাখোলা  গ্রামের পশ্চিম পাড়া মসজিদের সামনের  পাকা রাস্তার উপর হতে (ক) সেন্টু মাতুব্বর (৩৫), পিতা-মৃত সেকেন মাতুব্বর  গ্রাম-সোনাখোলা, (খ) হাফিজুর রহমান বখতিয়ার (৩৬), পিতা-আব্দুল সোবাহান মাতুব্বর, গ্রাম-দাড়িয়ার মাঠ কলেজ পাড়,উভয় থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরদ্বয়কে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
এ ব‍্যাপারে ভাঙ্গা  থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে একটি  মামলা দায়ের করা হয়েছে যার নং-৪৬ তারিখ:২২-০৭-২০২৩