ফরিদপুরের  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ রবিবার বেলা সাড়ে বারোটায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুজন ডাক্তার গ্রেফতারের প্রতিবাদে এক মানববন্ধন  অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন  ডাঃ অধ্যাপক  দিলরুবা জেবা  এ সময় উপস্থিত ছিলেন  অধ্যাপক ডাঃ রতন কুমার সাহা, উপ পরিচালক ডাঃ দীপক কুমার  বিশ্বাস,  সহযোগী অধ্যাপক ডাঃ আসিফ  মাহমুদ, সহযোগী অধ্যাপক ডাঃ বেনজির  আহমেদ, সহযোগী অধ্যাপক ডাঃ খান মোঃ আরিফ। এ সময় হাসপাতালের অন্যান্য ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডাক্তার দিলরুবা জেবা বলেন, সেন্টাল হাসপাতাল ঢাকায় অপারেশন করতে গিয়ে শিশু ও মা মৃত্যু হয়। ফলে ১৫ ই জুন দুইজন ডাঃ মুনা ও ডাঃ শাহাজাদীকে গ্রেফতার করা হয়। তারা অবিলম্বে গ্রেফতার কৃত ডাক্তারদের  নিঃশর্ত মুক্তির  দাবি জানান।