কুষ্টিয়ার  ভেড়ামারা উপজেলার  ১২ মাইল বালির ঘাট সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসার ছাত্র মনির হোসেন (১২) নিহত হয়েছে। সে ভেড়ামারা উপজেলার  ১২ মাইল এলাকার আলাউদ্দিনের ছেলে ।

এলাকাবাসী ও ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ আকিবুল ইসলাম  জানান, নিহত মনির  উদ্দিন পার্শ্ববর্তী একটি মাদ্রাসার ছাত্র।

সে প্রতিদিনের ন্যায় ৯জুলাই রবিবার বিকাল ৫টার সময় বাড়ির থেকে খাবার আনতে যাওয়ার পথে মধ্যে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় । ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬- ৪৩১৮ ) কে থানা পুলিশ জব্দ করেছে।