ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য  আব্দুর রহমান এর এক মত বিনিময় সভা আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়।
মধুখালী  উপজেলার জাহাপুর ও রায়পুর ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-০১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  রেজাউল হক বকু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উপজেলা ভাইস-চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ ফারুক মিয়া,  রায়পুর এবং জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।