শারীরিক প্রতিবন্ধী পশ্চিম আলিপুর নিবাসী  যুবক আবু বকরকে হুইল চেয়ার প্রদান করলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
তিনি আজ সোমবার রাতে ‌ ফরিদপুরের  আলিপুরস্থ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স  এ প্রতিবন্ধী আবু বকরকে হুইল চেয়ার প্রদান করেন।
এ সময় ‌ আবু বকরের মা ‌ শামীম হকের  এই অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন ।
উল্লেখ করা যেতে পারে শারীরিক প্রতিবন্ধী আবু বকর ‌ দীর্ঘ চার বছর যাবৎ কোন রকম কাজ করতে পারছেন না চলাচল করতে পারছেন না আর তখনই তার পাশে দাঁড়িয়েছেন শামীম হক। এ সময় তিনি আবু বকরকে হুইল চেয়ার প্রদান করলেন  জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।