বর্ণাঢ্য আয়োজনে  শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের  ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত  আলোচনা সভার সভাপতিত্ব করেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আতিউর রহমান নবাব।
সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আব্দুল খালেক, সাধারণ সম্পাদক  খাইরুল ইসলাম খায়ের, রতনদিয়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মেহেদী হাসিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী প্রমূখ বক্তব্য রাখেন।