বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম  প্রতিষ্টা বার্ষিকী  পালন  উপলক্ষে  ফরিদপুর পৌর ছাএলীগের উদ্যোগে ও সংগঠনের সভাপতি  মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আজ বুধবার বেলা সাড়ে বারোটায় আওয়ামী লীগের  দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হয়।
 এ সময় বক্তব্য রাখেন  ফরিদপুর পৌর ছাএলীগের  সাধারন সম্পাদক মীর মোহাম্মদ শান্ত , জেলা ছাত্রলীগের সহ সভাপতি নুর আলম প্রান্ত,  সাংগঠনিক সম্পাদক আফ্রিদী উজ্জামান সোহেম সাংগঠনিক সম্পাদক বাঁধন দাস। এ সময়  পৌর  ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 প্রস্তুতি সভায় বক্তারা বলেন – ছাএলীগ বাংলাদেশ সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেছে। বর্তমান সরকারের আমলে  দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা হয়েছে। দেশ থেকে নকল দূর করা হয়েছে।   আগামী ২৩-জুন  তারিখ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্টা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।