ফরিদপুরের ভাংগা উপজেলায় ফরিদপুর -৪ আসনের এমপি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য   মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর  পক্ষ হতে  আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোবাহান মুন্সীর নেতৃত্বে ভাঙ্গা গোল চত্বর ও তৎসংলগ্ন এলাকা থেকে উচ্ছেদকৃত দোকানদার মধ্যে উপজেলা খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় ঈদ উপহার   বিতরণ করা হয়েছে।
উক্ত ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, মোঃ মজিবর ফকির সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ভাঙ্গা পৌরসভা, মোঃ আল-আমীন মিয়া সাধারণ সম্পাদক ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, মোঃ ইদ্রিস মাতুব্বর সভাপতি ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ভাঙ্গা পৌরসভাসহ প্রমূখ।
 উল্লেখ্য যে, বিগত ৩০ মে তারিখে নাজমুল হাসান নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ, মাদারীপুর এর সহযোগিতায় এবং অনিন্দিতা রায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা, সওজ, খুলনা জোন, খুলনা এর নেতৃত্বে মহাসড়কের  দুই পার্শ্বে সওজ কর্তৃক অধিগ্রহণকৃত জায়গায় গড়ে উঠা অবৈধ অস্থায়ী স্থাপনা অপসরণের অংশ হিসেবে উল্লিখিত দোকানদারদের উচ্ছেদ করা  হয়।