কুষ্টিয়ার খোকসায় জেলা তথ্য অফিসের আয়োজনে ৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক  আমিনুল ইসলাম। উপস্থিত থেকে আলোচনা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধী ও সাংবাদিকগণ ।বক্তাগণ ৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।