কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  বৈকালিন স্বাস্থ্যসেবা দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈকালীন স্বাস্থ্য সেবা দ্বিতীয় পর্যায়ের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বৈকালীন স্বাস্থ্য সেবা উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল,  স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার প্রেমাংশু, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীনসহ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান ডাক্তারগণ।
ইনস্টিটিউশন প্রাকটিস নীতিমালা ২০২৩ এর অধীনে বৈকালীন স্বাস্থ্যসেবায় জুনিয়র কনসালটেন্ট ডাক্তারগণ ৩০০ টাকা এবং মেডিকেল অফিসার ২০০ টাকায় রোগী দেখবে। শুক্রবার এবং ছুটির দিন ব্যতীত সকল দিনে রোগী দেখা হবে।