ভেড়ামারায় পদ্মা তীরে অবৈধভাবে  মাটি কাটার অপরাধে তিনজনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ( ৪ মে )সন্ধ্যায়  ভেড়ামারা উপজেলা নির্বাহি অফিসার হাসিনা মমতাজ  ভেড়ামারা ১২ মাইল পদ্মা তীরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অপরাধে  তিনজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
কারাদন্ড প্রাপ্তরা হলেন, মিঠু আলী (২৮) সুজন (৩৫) ও সান্টু জোয়ার্দার (৩০)।
এদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদাণ করেন। উপজেলা নির্বাহী অফিসার  হাসিনা মমতাজ বলেন,অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।