কুষ্টিয়ার খোকসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্র অংকন প্রতিযোগিতা এবং বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়।
রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৭৮ কুষ্টিয়া-৪ খোকসা- কুমারখালীর  সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য  ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন জাতির জনক বঙ্গবন্ধু তাঁর জীবন দশায় দুঃখী অসহায় নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন তার নেতৃত্বে আমরা আজ বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তিনি বলেন নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষের পক্ষে কাজ করার জন্য ১৯৭৩ সালে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক জুলিও কুরি’ শান্তি পদক পুরস্কার লাভ করেন । এটা একটি অত্যন্ত সম্মান এবং গৌরবের বিষয় তিনি বলেন এই সম্মানের মাধ্যমে তিনি যেমন সম্মানিত হয়েছেন তেমনি বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিচিত লাভ করেছেন।
তিনি আরো বলেন তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে  এবং আগামী ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল মত নির্বিশেষে সভার সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
চিত্রাংকন কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সুধী, সাংবাদিক ও স্কুল কলেজের ছাত্রছাত্রীগণ।