ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ২২মে হতে ২৮ মে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর সমাপনী দিনে সদর বাজারের ব্যাবসায়ী মাঝে একসনা বন্দবস্তের নবায়নের ডুপ্লিকেট কার্বন কপি(ডিসিআর) বিতরন করা হয়েছে।
রবিবার বেলা সারে ১২টার দিকে সদর বাজারে ভ্রম্যমান ভূমি সেবার অংশ হিসেবে দোকান মালিক ব্যাবসায়ীদের হাতে একসনা বন্দবস্তের নবায়নের কপি(ডিসিআর) বিতরন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাসেল ইসলাম নুর।
ভূমিহীন ও গৃহহীন মানুষের তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানিয়ে ব্যাবসায়ীদের উদ্দ্যেশে এসিল্যান্ড এসএম রাসেল ইসলাম নুর বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা এ দেশে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এছাড়া বর্তমানে স্মার্ট ভূমি সেবায় আপনাদের অফিসে এসে ঘুরতে হবে না।
আপনারা ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। আমাদের নির্দেশনা দেওয়া আছে আবেদন করার পরে ২৮ দিনের মধ্যে আপনাদের মিটিউশন দেয়ার। আপনারা সঠিক কাগজপত্র ও তথ্য দিয়ে আমাদের সহযোগীতা করলে চরভদ্রাসন ভূমি অফিস শুনানী করে এক সপ্তাহের মধ্যে আপনাদের হাতে মিটিউশনের কাগজ তুলে দিতে সক্ষম।
এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন ভূমি উপসহকারী কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক,সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান ও চরভদ্রাসন বাজার বনিক সমবায় সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন।