ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামে নগরকান্দা উপজেলা কৃষক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন মোল্লার সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নগরকান্দা উপজেলা শাখাকে শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা কৃষকদলের সদস্য সচিব জনাব জাহাঙ্গীর হোসেন ইয়াদ, পৌর কৃষক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ কুমকুম এবং সদস্য সচিব সিরাজুল মুন্সী সহ নগরকান্দা উপজেলা কৃষক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বলেন নগরকান্দা উপজেলা কৃষক দলের একমাত্র অভিভাবক বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল। নগরকান্দা উপজেলায় ইনশাআল্লাহ আমরা অচিরেই একটি পূর্ণাঙ্গ কমিটি দাঁড় করাতে সক্ষম হবো। সারা বাংলাদেশের ন্যায় নগরকান্দা উপজেলা কৃষক দলও রাজপথে আন্দোলন সংগ্রামে একটি মডেল সংগঠন হিসেবে জোরালো ভূমিকা রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি।
