মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে ফরিদপুরের বীর  মুক্তিযোদ্ধা বৃন্দের  উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল পৌনে ছয়টায়  বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার মঞ্জুর আলীর সভাপতিত্বে  শহরের  হাসিবুল হাসান লাবলু সড়কের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময়  বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান মুরাদ, বীর মুক্তিযুদ্ধা সাইফুল ইসলাম নীলু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা পি কে সরকার ।
প্রতিবাদ সভায় বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক  আবু সাঈদ চাঁদ কতৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার  হুমকি প্রদানের তীব্র নিন্দা জানান। তারা বলেন বিএনপি – জামাত চক্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  হত্যার মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। একজন মুক্তিযোদ্বা বেঁচে থাকতে  তাদের সেই স্বপ্ন কখনো  পূরন হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্বাদের শেষ আশ্রয়স্থল।