দিনব্যাপী অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক, মাগুরা উন্মুক্ত আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৯ মে সকাল ১০.৩০ টার সময় টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। শেখ কামাল ইনডোর স্টেডিয়াম, মাগুরায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, আহবায়ক দাবা উপকমিটি ও সদস্য কার্যনিবাহী পরিষদ জেলা ক্রীড়া সংস্থা মাগুরা এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খান সহ প্রমুখ।
এ প্রতিযোগিতায় মাগুরাসহ দেশের অন্যান্য জেলার একাধিক আন্তর্জাতিক ক্যান্ডিডেট মাস্টার, ফিদে মাস্টার ও আন্তর্জাতিক মাস্টার অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় সর্বমোট ৮২ জন দাবাড়ুর অংশগ্রহণে রেটিং পয়েন্ট পদ্ধতিতে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য, মাগুরা -০১ ও প্রধান উপদেষ্টা, জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা।
প্রধান অতিথি এমপি সাইফুজ্জামান শিখর জানান, মাগুরা ক্রীড়াঙ্গনের একটি উর্বর ভূমি। ইনডোর ও আউটডোরের যেকোনো খেলায় মাগুরার ক্রীড়াবিদরা সফলতার ছাপ রেখে চলেছেন। তিনি এমন একটি সুন্দর টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরনের আরও প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে তাঁর সহযোগিতার কথা ব্যক্ত করেন।
জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আবু নাসের বেগ বলেন দাবা একটি বুদ্ধিবৃত্তিক খেলা। ধৈর্য, মনোযোগ ও দক্ষতার সমন্বয়ে খেলাটি খেলতে হয়। তিনি আরও বলেন, যেহেতু দাবা একটি ইনডোর খেলা তাই এটি সারা বছরই খেলা যায়। ভবিষ্যতে মাগুরায় আরও দাবা টুর্নামেন্ট আয়োজনের অঙ্গীকারও তিনি এ সময় ব্যক্ত করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রাইজমানি বিতরণ করা। চ্যাম্পিয়ন প্রাইজমানি ৭০০০/- এবং রানার আপ প্রাইজমানি ৫০০০/- সহ মোট ২৬ জনকে পুরস্কৃত করা হয়।