বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল  ১৭ মে সন্ধ্যায় সাপ্তাহিক বাংলা সংবাদ কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাট্য সংগঠক শেখ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইসাহক সরদার, আইন সম্পাদক এড. এনায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোসা: পলি, দপ্তর সম্পাদক এসএম সাহান,অর্থ সম্পাদক মো: ইউনুস আলী, সদস্য এড. লাবনী আক্তার মিতু  প্রমুখ।