ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়  প্রেসক্লাবে‌ আজ সোমবার (১৫ মে,২০২৩) বিকেল চারটায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালমারী উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান এম.এম মোশাররফ হোসেন (মুশা মিয়া) আগামী জাতিয় সংসদ নির্বাচনে ফরিদপুর -১ আসনে  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী  হিসেবে নিজের নাম ঘোষণা করেন।

এ সময়  উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি  সেকেন্দার আলম ও সহ-সভাপতি  আলমগীর কবির সহ প্রেসক্লাবের অনন্য সাংবাদিক বৃন্দ।
এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন  আগামী নির্বাচনে ফরিদপুর ১ আসনে  আওয়ামী লীগ থেকে  তাকে মনোনয়ন দিলে বিগতদিনের ফরিদপুর ১ আসনে  আওয়ামী লীগের সকল দ্বন্দ্ব নিরসন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সাথে মিলেমিশে কাজ করবেন।