ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে পূর্বে শক্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বাংলা) এনামুল হাসান মাসুম কে
আজ বেলা বারোটায় স্থানীয় কানাইপুর বাজারে কেনা- কাটা করার সময় মোঃ মুন ইসলাম পিতা-মৃত ইকরাম আলী খান
ও
শহীদুল ইসলাম শহীদ পিতা- অজ্ঞাত উভয় সাং- ভাটিকানাইপুর উপজেলা- ফরিদপুর সদর, জেলা- ফরিদপুরের নেতৃত্বে ৩/৪ জন পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতর্কিত হামলা চালায়।
এ সময় আশ পাশের মানুষ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসার জন্য আহত শিক্ষককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। তার অবস্থা অশংকামুক্ত বলে জানা যায়।
এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহন চলমান রয়েছে।