ফরিদপুর জেলা জাতীয়তাবাদী ছাএদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার সন্ধ্যায় সংগঠনের সহ সভাপতি অনিক খাঁন জিতুর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা – কর্মীদের উপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর শহরের মাছরাঙ্গা শপিংমলের সামনে হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে এরপর আড়ং মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাতীয়তাবাদী ছাএদলের সহ সভাপতি সৈকত হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন মন্ডল, প্রচার সম্পাদক সাহিদুল ইসলাম স্বরন এ সময় জেলা ছাএদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা গতকাল ঢাকা বিশ্বিবদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের অর্তকিত হামলা এবং রবিবার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা নাসির উদ্দীন অর্নব কে হলে ডেকে নিয়ে ছাত্রলীগের নির্যাতন করার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
বক্তারা বলেন এই অবৈধ নিশিরাতের সরকারের ছাএ সংগঠন দেশের সকল, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্টানে এাসের রাজত্ব কায়েম করছে। ছাএলীগের হামলায় অনেক নিরীহ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সব হামলা, মামলার বিচার এ দেশের মাটিতেই করা হবে বলে হুশিয়ারি ব্যক্ত করেন।