ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুর এলাকা থেকে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শনিবার বিকেল চারটা কুড়ি মিনিটে
মো. মান্নান শেখ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মান্নান শেখ সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের মৃত. আজহার শেখের ছেলে।
শনিবার দুপুরে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানে বসে ওই কিশোরী হিজল ফুলের মালা গাঁথছিল। এ সময় প্রতিবেশী মান্নান শেখ পিছন দিক থেকে এসে তার মুখ চেপে ধরে কোলে করে নিজের ঘরের ভেতরে নিয়ে যায়।ঘরের ভেতরে নিয়ে ওই কিশোরীকে ৫০০ টাকার একটি নোট দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে দুই পরিবার স্থানীয়ভাবে ধর্ষণের ঘটনাটি মাত্র ৪০ হাজার টাকার বিনিময় মীমাংসার চেষ্টা করেন। পরবর্তীতে ঘটনাটি মীমাংসা না হওয়ায় শনিবার ওই কিশোরীর মা থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ওই কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করার পর দুই ঘন্টার মধ্যে ধর্ষক মান্নান শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্যাতিত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। রবিবার ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরন করা হবে।