সেবাই ধর্ম। সু-স্বাস্থ্যই সকল সুখের মুল। এই শ্লোগান নিয়ে নিয়মিত ফ্রী চিকিৎসা সেবা দিয়ে চলেছে কুষ্টিয়ার ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এই সংগঠনের ফ্রি চিকিৎসা সেবা ই.সি.জি, আর.বি.এস (ডায়াবেটিকস্) এবং রক্তের গ্রুপ সম্পুর্ণ ফ্রি পরীক্ষা পেয়ে উপজেলার হত-দরিদ্ররা চরম খুশি।আজ শনিবার ৬ই মে,কুস্টিয়ার ভেড়ামারা পার্শ্ববর্তী বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে( ধুবইল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাজেদুর রহমান সাজু র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মনি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক মনিরুল ইসলাম মনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন।
উক্ত ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাস্পে রোগী দেখেন, ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগত বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাজেদুর রহমান সাজু (এম.ডি কার্ডিওলজি), রাজশাহী শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক নাক.কান.গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ নূর ইসলাম, উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ শহিদুল ইসলাম এবং ডাঃ মোঃ মমিনুল ইসলাম।
এছাড়াও ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পে সম্পুর্ণ বিনা মুল্যে ই.সি.জি, আর.বি.এস ( ডায়াবেটিকস্) এবং রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। প্রায় পাঁচশত রুগী নারী পুরুষ এই ফ্রী ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা নেন।
জানা গেছে ,সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে চলেছেন ফাউন্ডেশনের সভাপতি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাজেদুর রহমান সাজু (এমডি কার্ডিওলজি)। তিনি বলেন, গ্রাম অঞ্চলের দরিদ্র লোকজন আর্থিক অনটনের কারণে রোগ বালাই নিয়ে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে থাকেন। এতে অনেক সময় সঠিক চিকিৎসার অভাবে রোগী দিনে দিনে মৃত্যুর দিকে ঝুঁকিতে থাকে। তাই আমি আমার সংগঠন স্বাস্থ্য সেবা ফাউন্ডশেনর একটি বড় ধরণের টিম ভেড়ামারা ও মিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে নিয়োমিত ফ্রি চিকিৎসা দিয়ে সমাজের অসহায় মানুষের পাশে শক্ত ভাবে দাঁড়িয়েছি। এই সেবা অব্যাহত থাকবে। যে কেউ এই সংগঠনের অনুকুলে চিকিৎসা সেবা নিতে পারবেন কোনা টাকা পয়সা দিতে হবে না।