ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের আয়োজন ও তার   ও সভাপতিত্বে  ধুলদির বাসভবনে আজ শনিবার বেলা বারোটায়  স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ইসাহাক, জেলা আওয়ামী লীগের ‌ যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস,দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, উপ- প্রচার সম্পাদক আলী আজগর মানিক, ফরিদপুর জেলা মুক্তিযোদ্বা কমান্ড, কাউন্সিলের সাবেক কমান্ডার  ক্যাপ্টেন(অব:) নূর মোহাম্মদ বাবুল, অম্বিকা পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নীলুসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন।
উক্ত মতবিনিময় সভায় বক্তারা তাদের বক্তব্য বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফরিদপুর সদর আসন থেকে অনেকেই মনোনয়নের পাওয়ার জন্য বিভিন্ন কূটকৌশল অবলম্বন করছেন। ‌ এমনকি  যারা কখনো আওয়ামী লীগের দুঃসময়ে পাশে ছিলনা তারাও মনোনয়ন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর আসন থেকে শামীম হককে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  প্রতি আহবান জানান।