ফরিদপুরের মধুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় আজ শুক্রবার বেলা ১২:৩০ মিনিটে প্রধান আসামি ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন- কবিরুল বিশ্বাস (৪০), মো. ইব্রাহিম মৃধা (১৯), প্রিন্স মোল্লা (৩২) । আটককৃত সকলের বাড়ীঈ নিশ্চিন্তপুর গ্রামে।
উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের উপর বিক্ষুব্ধ জনতা হামলা করে এবং গাড়ি ভাঙচুর করে।
উক্ত ঘটনায় ইউএনও’র গাড়িচালক মোঃ সুমন শেখ এর দায়েরকৃত মামলায় আসামিদের কে গ্রেপ্তার করা হয়।