ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন আজিমনগর  ইউনিয়নের তারাইল সাকিন গ্রামের হাজী ইরফান উদ্দিন ফিলিং স্টেশনে পূর্ব শত্রুতার জের ধরে আজ শুক্রবার সকাল ৯ টায়  ফারুক তালুকদার (৫৫) এবং মোতালেব মাতুব্বর  (৫০),সাবেক ইউপি চেয়ারম্যান আজিমনগর ইউনিয়ন এর সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে  ধাওয়া- পাল্টা ধাওয়া, মারামারি এবং ইরফান উদ্দীন ফিলিং স্টেশনে ভাঙচুর সংঘটিত হয়েছে।
উক্ত সংঘর্ষে ইমরান তালুকদার (৩২), পিতাঃ কুদ্দুস তালুকদার,শাওন বেপারী (২০),পিতাঃ তোফাজ্জেল বেপারী উভয় ঠিকানা-গ্রাম-ঈশ্বরদী(তারাইল) থানা-ভাংঙ্গা ,জেলা-ফরিদপুরসহ ৮/১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদের মধ্যে ইমরান তালুকদার (৩২), পিতাঃ কুদ্দুস তালুকদার,শাওন বেপারী (২০),পিতাঃ তোফাজ্জেল বেপারী এর অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ রেফার্ড করা হয়।
 উক্ত সংঘর্ষের সময়, হাজী ইরফান উদ্দিন ফিলিং স্টেশনের মালিক মোখলেসুর রহমান বলেন, বিরোধী পক্ষের লোকজন তার ফিলিং স্টেশনের ক্যাশে থেকে ১০/১৫ লক্ষ টাকা নিয়ে যায়।
 সংবাদ পেয়ে ভাংগা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সাথে জড়িতদের আটক করার জন্য এলাকায়  পুলিশ  অভিযান অব্যাহত রেখেছে।