গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সচিব মো: মাহাবুব হোসেন কে ভেড়ামারার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন।

আজ(৫মে,) শুক্রবার বিকেল চার টার সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রি পরিষদের সচিব মোঃ মাহবুব হোসেন তার প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌঁছান। সেখানে শিক্ষক মন্ডলীরা, পরে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব আব্দুস সামাদ , খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী, কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার কুষ্টিয়া আরিফুজ্জামান, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রোকসানা খাতুন, ভেড়ামারা পৌর সভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান য়ারা, ভেড়ামারা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভেড়ামারা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ ।

পরে তিনি তার প্রাইমারী শিক্ষা জীবনের প্রথম শিক্ষক ফজলুর রহমান স্যারের পায়ে হাত দিয়ে কদম মুচিকরেন এবং তার স্কুল জীবনের নানা স্মৃতি চারণ করেন।

পরে তার বাবা যেখানে চাকরি করতেন ভেড়ামারা ফুড গোডাউনে সেখানে ও তিনি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভেড়ামারা উপজেলা পরিষদে এসে উপজেলা কর্মকর্তাদের সাথে নানা বিষয়ে মতবিনিময় শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।