ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালীর বাবুরচর খালাসিডাঙ্গী এলাকা থেকে মহসিন মাতুব্বর (৪২), পিতা -খালেক মাতুব্বর, গ্রাম-খালাসি ডাঙ্গী, উপজেলা- সদরপুর, জেলা-ফরিদপুরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে তিন হাজার পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।
এ বিষয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয় এবং বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
|