ফরিদপুর জেলার সকল উপজেলার মুক্তিযোদ্বা যাচাই -বাছাই কমিটি কতৃক দ্বিধাবিভক্ত এবং না- মঞ্জুরকৃত গেজেটধারীদের আপীল আবেদন আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসক ফরিদপুর মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে স্থানীয় সার্কিট হাউসের কনফারেন্স কক্ষে যাচাই -বাছাই অনুষ্ঠিত হয়।
উক্ত যাচাই -বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীর,জামুকার সহকারী পরিচালক (উন্নয়ন) মোঃ আব্দুল খালেক, জামুকার অফিস সহকারী মোঃ ইকবাল হোসেন প্রমূখসহ ফরিদপুর জেলার আওতাধীন সকল উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখননি বীর মুক্তিযোদ্বাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। বীর মুক্তিযোদ্বাদের জন্য দেশের সকল উপজেলায় মুক্তিযুদ্ধা কমপ্লেক্স নির্মান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে যখন স্থিতিশীল অবস্থা বিরাজ করছে ঠিক তখন একটি গোষ্ঠী পরিকল্পিত ভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।
বীর মুক্তিযোদ্ধাদের এসকল অশুভ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়ানোর আহবান জানান। পরিশেষে ফরিদপুর জেলার সকল উপজেলার মুক্তিযোদ্বা যাচাই -বাছাই কমিটি কতৃক দ্বিধাবিভক্ত এবং না- মঞ্জুরকৃত গেজেটধারীদের আপীল আবেদন যাচাই -বাছাই করা হয়।
এর আগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা- কর্মী জনাব মোঃ শাজাহান এমপিকে সার্কিট হাউসে ফুল দিয়ে স্বাগত জানান।