ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের  সংরক্ষিত মহিলা আসনের মেম্বার ফিরোজা বেগমের স্বামী ইলিয়াস মোল্লা (৪৫), পিতা- আমিন মোল্লা কে পূর্ব শত্রুতার জেরে গত ২৮ এপ্রিল  তারিখে‌ দুপুর সাড়ে বারোটায় বাগাট ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মেম্বার মহসিন মোল্লার নেতৃত্বে ৯/১০ জন মেরে গুরুতর আহত করে। আহত ইলিয়াস মোল্লা বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ফিরোজা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখপূর্বক মধুখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মারধরকারীরা হলেন- রফিক মোল্লা(৬০), পিতা- মৃত কালু মোল্লা, পিকুল শেখ (২৮), বকুল শেখ (২৮), ইলিয়াস শেখ (৩৫), সর্ব পিতা-আলতাফ শেখ, জিহাদ মোল্লা (৩৭), পিতা- হাই মোল্লা, রনি মোল্লা (২৮), মহসিন মোল্লা (৩৫), পিতা- মোফাজ্জেল মোল্লা, সাং- রায়জাদাপুর, থানা-মধুখালি, জেলা-ফরিদপুর।
উল্লেখ্য, মারধরে নেতৃত্বদানকারী মহসিন মোল্লা বাগাট ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য এবং মারধরকারীরা বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা যায়।