ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৩বার নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোঃ ফজল সরদার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বুধবার সন্ধা ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের নুরুদ্দিন সরদারকান্দি গ্রামে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ বহু গুনগ্রাহী রেখে যান। তিনি সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন সরদারের ছেলে ও বর্তমান চেয়ারম্যান নাছিরউদ্দিন সরদারের পিতা।