ফরিদপুরের ভাঙ্গা  উপজেলার হাবিবুর রহমান হাবিব (৩২) বুধবার  বাংলাদেশ সময় আনুমানিক দুপুর দুইটায় সৌদি আরবের রিয়াদের আল খারিজ নামক  স্থানে একটি পুরাতন ঘর ভাঙার  সময় একটি লোহারপাত ছিটকে তার মাথায় ঢুকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাবিব উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পড়ারন গ্রামের  নুরুল হক খালাশির ছেলে।
 স্থানীয় সূত্রে জানা যায় হাবিব পরিবার পরিজন ছেড়ে স্বপ্নপূরণের লক্ষ্যে ২০১৮ সালে মরুভূমির দেশ সৌদি আরবের  রিয়াদে যান। সেখানে চার বছর চাকরি করে বাংলাদেশে এসে গত তিন মাস আগে আবারও সৌদি আরবে ফিরে যান।
উল্লেখ্য নিহতের বাবা নুরুল হক খালাশি  তার ছেলের মরদেহ দ্রুত বাংলাদেশে আনার  প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন  জানিয়েছেন