ফরিদপুরের বোয়ালমারীতে কিশোর গ্যাংয়ের হামলায় স্কুল ছাত্র গুরুত্বর আহত হওয়ার অভিযোগ উঠেছে। হামলায় আহত শিক্ষার্থী বর্ণিরচর গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে সিফাতুল ইসলাম। সে মধুবর্ণি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

বুধবার সকালে উপজেলার ময়নার ইউনিয়নের বর্ণিরচর ফাঁকা মাঠে এ হামলার ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, নবম শ্রেণীর ছাত্র সিফাতুল ইসলাম সকালে তার স্কুলে যাওয়ার সময় পথের মাঝখানে আটকিয়ে দেশীয় অস্ত্র সজ্জিত জাবের মোল্যা সহ ৭ থেকে ৮ জনের দূর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে গুরুত্ব আহত করেন। স্কুল ছাত্র তখন চিৎকার দিলে আশ পাশ থেকে লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান জানান, আমার স্কুলের নবম শ্রেণীর ছাত্র সিফাতুল ইসলাম স্কুলে আসার সময় দূর্বৃত্তরা মাথায় আঘাত করে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। আসামীদের গ্রেফতারের প্রস্তুতি চলছে।