মহান মে দিবস উপলক্ষে ফরিদপুর জেলা ট্রেড ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সভাপতি  দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সোমবার বিকেল সাড়ে তিনটায়    ফরিদপুর হাইস্কুল মাঠে এক আলোচনা সভা ও সভাশেষে শহরে এক রেলী  অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য  রফিকুজ্জামান লায়েক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি  আজাদ আবুল কালাম,  জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক  অরুণ কুমার শীল, রিক্সা ভ্যান মালিক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা  রাগিব আহসান মুন্না, জেলা কমিটির সদস্য  সুধীন সরকার মঙ্গল, মানিক মজুমদার  প্রমূখ।
এ সময় বক্তারা শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, তাদের জন্য রেশনিং ব্যাবস্থা চালু,অসুস্থ হলে সরকারি খরচে চিকিৎসার ব্যাবস্থা নিশ্চিৎ করার দাবি জানান। এছাড়াও তারা সরকারি বেসরকারী দফতরে শ্রমিকদের অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবি জানান ও শ্রমিক বান্ধব শিল্পনীতি প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।