“শ্রমিক – মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সভাপতিত্বে আজ সোমবার সকাল একটি রেলি জেলা প্রশাসকের কার্যালয়ের হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে স্থানীয় কবি জসিম উদ্দিন মিলনায়তনে মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, আঞ্চলিক শ্রম দপ্তর ফরিদপুরের উপ – পরিচালক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন- বর্তমান আওয়ামী লীগ সরকার শ্রম বান্ধব সরকার। এই সরকারের আমলে শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।
শ্রমিকদের কল্যাণে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।