ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার কলেজ পাড়ায় ৯ নং বিট পুলিশিং কর্তৃক আইন শৃঙ্খলা সম্বন্ধে জনসেচনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওসি মো. আবু তাহেরের সভাপতিত্বে বিট অফিসার এস আই মো.আসলাম উদ্দিনেরসঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু।

এসময় স্থানীয় কাউন্সিলর নূর ইসলাম,সংরক্ষিত মহিলা কাউন্সিলর জরিনা বেগম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর ও যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেনসহ পৌরসভার ৭.৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, আলফাডাঙ্গা পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা গড়ে তুলতে হলে পৌরবাসীকে সচেতন হতে হবে। বর্তমান অনেক যুবক ছাত্র জীবনে বন্ধুদের পাল্লায় পড়ে ভূল পথে পা বাড়াচ্ছে। এদের সঠিক পথে ফিরিয়ে আনতে পরিবারকে সচেতন হতে হবে। প্রয়োজনে আমাদের সহযোগীতা নিন।

ওসি মো. আবু তাহের বলেন, পুলিশ হলো জনগনের বন্ধু আপনাদের যে কোন সমস্যা পুলিশকে বলেন, পুলিশ আপনাদের সেবা দিতে প্রস্তুত রয়েছে। এই সমাজকে ভালো রাখার জন্য প্রত্যকটি মানুষকে ভালো কাজ করতে হবে। ভূল করে কেউ অপরাধের সাথে জড়িয়ে পড়লে তাকে সঠিক পথে আনতে হবে। প্রয়োজনে আমাদের সহযোগীতা নিতে হবে।