মে দিবস পালন উপলক্ষে আজ সোমবার সকাল ৮ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন সহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী। সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।