সারা দেশের মতো ফরিদপুর জেলায় এস এস সি ও সমমানের পরীক্ষার শুরু হয়েছে। এ উপলক্ষে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা সকাল সাড়ে নটার মধ্যেই পরীক্ষা কেন্দ্র উপস্থিত হন।
এরপর সকাল দশটা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয় । আর পরীক্ষা শেষ হয় বেলা একটায় । এই জেলার এসএসসিতে  ২৬ টি, দাখিলে ১০ টি  ও ভোকেশনালে ১১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলে মোট ২২৪০২ জন পরীক্ষার্থী রয়েছে, যাদের মধ্যে উপস্থিত ছিল ২১৮৮৮ জন, অনুপস্থিত ছিল ৫১৪ জন।
আজকের পরীক্ষায় এ  জেলায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
আজ ফরিদপুর জেলায় পরীক্ষা কেন্দ্রে কোন অনিয়ম, প্রশ্নফাঁস এর ঘটনা ঘটেনি। তাছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।